মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। শামীম জামানের নাটকটির ১০০তম পর্ব প্রচারিত হবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে। দর্শকের ভালোবাসার সুবাদেই এক-দুই করে একশতম পর্বে পৌঁছেছে ধারাবাহিকটি।